তৃণমূল-বিজেপি সংঘর্ষে তুমুল উত্তেজনা আনন্দপুর থানা এলাকায়
দি নিউজ লায়ন; তৃণমূল-বিজেপি সংঘর্ষে তুমুল উত্তেজনা আনন্দপুর থানা এলাকায়। আনন্দপুর থানার পশ্চিম চৌবাগা এলাকায় পার্টি অফিসে যখন বসেছিলেন বিজেপি কর্মী-সমর্থক, তখন তাঁদের তৃণমূল কর্মীরা গালিগালাজ ও হুমকি দেন বলে অভিযোগ।
এরপরই দু'দলের সমর্থকদের মধ্য়ে হাতাহাতি শুরু হয়ে যায়। এমনকী, চলে বোতল ছোঁড়াছুড়িও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বিজেপির অভিযোগ, তাদের দলের সমর্থকদের উপর লাঠিচার্জ করেছে পুলিস। লাঠির আঘাতে জখম হন বেশ কয়েকজন। তাই দোষীদের গ্রেফতারের দাবিতে থানার সামনে পথ অবরোধ করে চলে বিক্ষোভ।

Post a Comment